• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যশোরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬, ০৭:২৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে যশোরে সড়কে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২৫ মে) যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, যশোর ও বিআরটিএ, যশোরের উদ্যোগে পরিচালিত অভিযানে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ রুট পারমিট, ফিটনেসবিহীন যানবাহন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না রাখাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে পরিবহন সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায়, সড়ক পরিবহন আইন মেনে চলা এবং যানবাহনের সকল কাগজপত্র হালনাগাদ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এসময় অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশীষ কুমার দাস ও জনাব সোহাইব হাসান আকন্দ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিআরটিএ যশোরের ইনস্পেক্টর জনাব মোঃ তারিক হাসান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রী হয়রানি রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।