কেশবপুরে কালজয়ী সুসাহিত্যিক মনোজ বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬, ১৫:৪৬
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
আবৃত্তি সঙ্গীত ও আলোচনার মধ্য দিয়ে যশোরের কেশবপুরে কালজয়ী সুসাহিত্যিক মনোজ বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেলে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সংগঠন বিপ্রতীপের উদ্যোগে সুসাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে আলোচনা সভা প্রাণবন্ত হয়ে ওঠে। পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কবি কাসেদুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন, কবি খসরু পারভেজ, অধ্যাপক হাসেম আলী ফকির, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য্য, কবি আবুল কালাম আজাদ, কবি মামুন আজাদ, কবি মকবুল মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিপ্রতীপের সাধারণ সম্পাদক নয়ন বিশ্বাস।
সুসাহিত্যিক মনোজ বসু ১৯০১ সালের ২৫ জুলাই কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাট গ্রামে এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম রাম লাল বসু। তিনি ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর উপন্যাস “নিশিকুটুম্ব” সর্বাধিক পরিচিতি লাভ করে।
আপনার মতামত লিখুন :