অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫
স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্যচাষী এস এম আব্বাস আলী ও নওয়াব আলী সরদার।
বক্তারা বলেন, অভয়নগর মৎস্য চাষের জন্য সম্ভাবনাময় এলাকা। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি মাছ চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আপনার মতামত লিখুন :