যশোরে যুবলীগ নেতা হাফিজুর রহমানের মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল ২০২৬, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবলীগের অন্যতম নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রোববার (১২ এপ্রিল, ২০২৬) সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হাফিজুর রহমান বুকে ব্যথা অনুভব করলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করলে রাতে তাকে যশোর পুলিশ লাইন সংলগ্ন নিজ বাসভবনে ফিরিয়ে আনা হয়।
রোববার সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ঘরে পায়চারি করার এক পর্যায়ে তিনি বাথরুমে পড়ে যান। দ্রুত তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাফিজুর রহমানের আকস্মিক মৃত্যুতে পুরাতন কসবা ও পুলিশ লাইন এলাকাসহ পুরো জেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন বিনয়ী, নির্লোভ ও দক্ষ সংগঠক হিসেবে সকল মহলে তার বিশেষ পরিচিতি ছিল।
মরহুমের পরিবার থেকে জানানো হয়েছে আজ রোববার, এশার নামাজ শেষে। যশোর পুলিশ লাইন জামে মসজিদে পারিবারিক পক্ষ থেকে জানাজার নামাজে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহীদের উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :