সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার চেষ্টা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৯
নিজস্ব প্রতিবেদক
সম্পত্তি লিখে না দেয়ায় দুই ছেলে ও পোতা ছেলের বিরুদ্ধে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেছে এক বৃদ্ধা মা। মঙ্গলবার যশোর শহরের লোন অফিস পাড়ার এমএ কাশেমের স্ত্রী রোকাইয়া বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, রোকাইয়া বেগমের দুই ছেলের শামীম রেজা ও সেলিম রেজা ও পোতা ছেলে তাসিন রেজা।
মামলার অভিযোগে জানা গেছে, রোকাইয়া বেগমের দুই ছেলে ও পোতা ছেলে অসামাজিক ও অসৎ প্রকৃতির লোক। তার স্বামী মারা যাওয়ার পর তিনি তার মেয়ে ফারহানা যোহরাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। আসমিরা তার সম্পত্তি লিখে নেয়ার জন্য তাকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করতে থাকে। গত ৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে আসামিরা তার ঘরে যায় এবং সম্পত্তি লিখে দিতে বলে। তিনি রাজি না হওয়ায় আসামিরা মারপিট করে। তিনি পড়ে গেলে আসামিরা তার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় তার মেয়ে ফারহানা যোহরা ঠেকাতে এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে আসামিরা এসে তার মেয়ে ফারহানা যোহরাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে তার মেয়ে ভাড়া বাড়িতে থাকে। বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :