যশোরে ৫০ পিস ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ মাসুদ ও নারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮
নিজস্ব প্রতিবেদক:
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে জজ কোর্ট মোড় থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে এবং লাবনী আক্তার ইয়াসমিন শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত। বৃহস্পতিবার সন্ধ্যায় বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে তাঁরা ইয়াবা বিক্রি করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, আটক মাসুদ রানার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক কারবারে জড়িত থাকার নানা অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার (২৩ অক্টোবর) তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :