জয়তী সোসাইটিতে ৬০ ঊর্ধ্ব মায়েদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন ২০২৬, ১৬:০৭
নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রবীণ নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জয়তী সোসাইটি প্রাঙ্গণে শুক্রবার ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য একটি বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যাপক নার্গিস বেগম।
অনিন্দ্য ইসলাম অমিত-এর উদ্যোগে এবং ইকো-এর সহযোগিতায় আয়োজিত এ চক্ষু ক্যাম্পে দিনব্যাপী ৬০ ঊর্ধ্ব নারীদের বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে আসছে।
তিনি ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য জয়তী সোসাইটির বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রবীণ নারীদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মাহমুদুর রহমান। তাকে সহযোগিতা করেন কামরুল হুদা খান, মোমিন উদ্দিন, মাসুদ আহমেদ, রমজান হীরা ও তৌহিদুর রহমান।
আয়োজকরা জানান, ক্যাম্পে ১৫০ জন মায়ের নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৩৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া ১৫ জনের চোখের অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন, শামসুন্নাহার পান্না, অর্চনা বিশ্বাস, হাজী আনিসুর রহমান মুকুল, ইফফাত আরা ডলি, আরিফ নূরসহ জয়তী সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুল কাদের।
আপনার মতামত লিখুন :