• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, সরকারি স্কুল শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান এবং জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডিসহ মোট আটটি ইভেন্টে বালক ও বালিকা বিভাগে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

হ্যান্ডবল (বালক) চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুল; রানার্সআপ চৌগাছার জে এইচ ডি মাধ্যমিক বিদ্যালয়। হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়; রানার্সআপ সদরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন ঝিকরগাছার অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়; রানার্সআপ যশোর আদর্শ বালিকা বিদ্যালয়। দাবা (বড় বালক) চ্যাম্পিয়ন মণিরামপুরের নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ; রানার্সআপ সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়। দাবা (মধ্যম বালক) চ্যাম্পিয়ন যশোরের পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়; রানার্সআপ চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দাবা (বড় বালিকা) চ্যাম্পিয়ন বাঘারপাড়ার গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়; রানার্সআপ মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। দাবা (মধ্যম বালিকা) চ্যাম্পিয়ন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ; রানার্সআপ চৌগাছার ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।