যশোরে জাতীয় পার্টির 'উপজেলা দিবস' পালিত: প্রশাসনিক বিকেন্দ্রীকরণে এরশাদের ভূমিকা অনন্য
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬
নিজস্ব প্রতিবেদক:
উপজেলা ব্যবস্থা প্রবর্তন বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একটি ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করেছেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) ‘উপজেলা দিবস’ উপলক্ষে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেলে শহরের গোহাটা রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে খবির গাজীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ দড়াটানা চত্বর প্রদক্ষিণ করে যশোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপজেলা পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর করার জোর দাবি জানান। তারা বলেন, "তৃণমূল পর্যায়ে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা সহজে পৌঁছে দিতে উপজেলা ব্যবস্থার বিকল্প নেই।"
উক্ত কর্মসূচি ও আলোচনা সভায় যশোর জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :