• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন রাখার দায়ে ব্যবসায়ী আবু সাঈদের যাবজ্জীবন কারাদন্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬, ১৪:৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন রাখার দায়ে আবু সাঈদ নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোহাম্মদ শাহীদুল ইসলাম  এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবু সাইদ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের এআরএম ফার্মেসির মালিক ও শহরের পুরাতনকসবা গাজিরঘাট এলাকার মৃত ইসহাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আনিসুর রহমান। 

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৭ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনের এআরএম ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় তল্লাশিকালে ক্যাশবক্সের নিজ থেকে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রাখা ২৪ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফার্মেসি মালিক আবু সাইদকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন ভ‚ঁইয়া। এ মামলা তদন্ত শেষে আবু সাইদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা মাদকের উপ পরিদর্শক বদরুল হাসান।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি  আবু সাইদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবু সাঈদ পলাতক রয়েছে।