দক্ষিণবঙ্গের প্রাণপুরুষ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবা...
আজ ৪ নভেম্বর। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার, বরেণ্য রাজনীতিক, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শুধু বিএনপির রাজনীতিতেই নয়, যশোরসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল। আট বছর পেরিয়ে গেলেও যশোরের মাটি ও মানুষের স্মৃতিতে তিনি আজও এক অমলিন ও প্রাতঃস্মরণীয় নাম।