যশোরে নবনির্মিত ৩টি সেতু উদ্বোধন করলেন বিদ্যুৎ প্র...
যশোর সদর উপজেলার নওয়াপাড়া এবং দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে তিনটি সেতুর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেতুর উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বৃক্ষ রোপণ করেন।