অভয়নগরে ভোর রাতে ককটেল বিস্ফোরণ
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে একটি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১ ফেব্রæয়ারি) ভোর রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে রাফিউল্লাহ বিন আশরাফের বাড়ির সামনের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রাফিউল্লাহ বিন আশরাফ জানান, রবিবার রাত সাড়ে ৩ টার দিকে বাড়ির সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় রাস্তা পাশে পড়ে থাকা লাল রঙের কসটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পানিভর্তি বালতির ভেতরে রাখেন। খবর পেয়ে সকাল ৮ টার দিকে পুলিশ এসে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘রবিবার সকালে ঘটনাস্থল থেকে লাল রঙের কসটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :