যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬, ১৩:৫৮
স্টাফ রিপোর্টার :
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সকলকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যশোর বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে এই পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় তার স্বমহিমায় ও ঐতিহ্যে ভাস্বর। অত্যন্ত সুশৃঙ্খল পরিচালনার কারণেই এই প্রতিষ্ঠানটি আজও তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আপনার মতামত লিখুন :