নিজেস্ব প্রতিনিধি:
যশোরের উম্মুল ক্বোরা মডেল একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার শহরের পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উম্মুল ক্বোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব হাসান হাবিব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উম্মুল ক্বোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি সাজেদুর রহমান। এরপর শিক্ষার্থীদের পক্ষে ইংরেজি বক্তব্য প্রদান করে বালক শাখার ৩য় শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান জাওয়াদ। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন: মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, রুপসা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার মাওলানা তৌহিদুর রহমান,বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাসান আল মামুন লাল। সমাপনী বক্তব্য রাখেন উম্মুল ক্বোরা মডেল একাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব হাসান হাবিব শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী। এ বছর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মেধার স্বাক্ষর রাখা মোট ৬৬ জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :