• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:৫০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীর হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃত এসব অলংকার ভুক্তভোগী জেসমিন নাহারের হস্তান্তর করেন পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকেলে জেসমিন নাহার (৩০) যশোর নিউমার্কেট শিশু হাসপাতাল থেকে রিক্সা যোগে বারান্দীপাড়া যাওয়ার পথে তার  ভ্যানিটি ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগটিতে ৫ আনা ওজনের এক জোড়া কানের দুল, ৩ আনা ওজনের একটি আংটি, ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ টাকা ও প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দীর্ঘ ১০ দিনের প্রচেষ্টায় গত ৩ এপ্রিল রাত ২:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন সাতমাইল এলাকা হতে হারানো সব স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।