• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬, ১৪:৩৫
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বিভিন্ন প্রতিষ্ঠানসহ কৃষকদের মাঝে ৩ হাজার ৯৭০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই গাছের চারা বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। 

এ সময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ। 

কেশবপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ, মসজিদ, মন্দির ও কৃষকদের মাঝে নারকেল, নিম, মেহগনি, কড়ই, সুপারি, কাঁঠাল, জামসহ নানা ধরনের গাছের চারা বিতরণ করা হয়।