• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুরে যুব জামায়াতের ম্যারাথন ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:

যশোরের মনিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার সকালে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি শুরু হয়ে চাকলা ফেরিঘাট বাজারে গিয়ে শেষ হয়। পরবর্তীতে চাকলা ফেরিঘাট বাজার থেকে যুব ম্যারাথন শুরু হয়ে কাঁঠালতলা বাজারে গিয়ে শেষ হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। এই ম্যারাথন কেবল একটি দৌড় নয়; এর মাধ্যমে ক্লান্তি কাটিয়ে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর এবং গন্তব্যে পৌঁছানোর শিক্ষা নিতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সামনে যেকোনো ঝড়-ঝঞ্ঝা বা নতুন কোনো স্বৈরাচার-ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠলে যুব সমাজই সর্বাগ্রে তা প্রতিহত করবে। সময়ের গতিবেগে সাহসী হয়ে যুব সমাজ আগামীতে তারুণ্যের শক্তি হিসেবে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।"

​বিশেষ অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি এইচ এম শামীম বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী শতভাগ মাদকমুক্ত একটি সংগঠন। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সঠিক ট্র্যাকে রাখতেই এই স্পোর্টস ইভেন্টের আয়োজন। কারণ তরুণ ও যুব সমাজই আগামী বাংলাদেশের কাণ্ডারি। তাদেরকে মানসিকভাবে ও নৈতিকভাবে সঠিক পথে রাখতে পারলে পুরো বাংলাদেশ ভালো থাকবে।"

​মনিরামপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর বলেন, "২৪-এর ৩৬ জুলাই বা ৫ আগস্টের ঐতিহাসিক বিপ্লবকে সামনে রেখে যুব সমাজকে যেকোনো অন্যায্য, অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে লড়াই করতে হবে। ভবিষ্যতে যেন নতুন কোনো ফ্যাসিষ্ট বা জালিম জাতির ওপর চেপে বসতে না পারে, সেজন্য যুব সমাজ সর্বদা সতর্ক রয়েছে। সাইকেল র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তাই দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

​মশ্বিমনগর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আলী রেজা রাজু, মশ্বিমনগর ইউনিয়ন জামায়াতের আমীর আনিসুর রহমান ও ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি জাহিদ আলম খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী-সমর্থকেরা।