• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর-৩ আসনের জামায়াত প্রার্থী আব্দুল কাদেরের প্রচারণা শুরু: দাড়িপাল্লা হাতে মিছিল


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর :
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল কাদের। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এক বিশাল প্রচার মিছিলের মাধ্যমে তিনি তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
দুপুর ৩টা থেকে যশোর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঈদগাহ মোড়ে আসে। এরপর বিকেল ৪টায় প্রার্থী নিজে ও তার নেতাকর্মী সমর্থকরা দলীয় প্রতীকী 'দাঁড়িপাল্লা' হাতে নিয়ে বিশাল প্রচার মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল কাদের বলেন, "যশোর-৩ আসনের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমরা বিশ্বাস করি।"