কেশবপুরে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারে নেমেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বিএনপির নেতৃবৃন্দরা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন প্রমুখ।
আপনার মতামত লিখুন :