• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেব আমরা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬, ০৩:২০
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। গতকাল শনিবার দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এখন দেশটিতে সরকার পতন ও সামরিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন তারা।

ইরানকে হুমকি দিয়ে হেগসেথ বলেছেন, “গত রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে আমাদের প্রতিরক্ষা বাহিনী শুরু করেছে ‘অপারেশন এপিক ফিউরি’। যা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, জটিল এবং নির্ভূল অভিযান।”

“ইরান সরকারকে চুক্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা চুক্তি করেনি। যার পরিণতি তারা এখন ভোগ করছে। গত ৫০ বছর ধরে ইরান মার্কিনিদের হত্যা করছে। আরও ধ্বংসযজ্ঞ চালাতে সবসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মালিক হতে চায় তারা। গত রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান নামের এ ক্যানসারের বিরুদ্ধে কাজ শুরু করেছেন।”

“শক্তিশালী মিসাইল মার্কিনিদের আঘাত করবে আমরা এটি হতে দেব না। সেসব মিসাইল ধ্বংস করে দেওয়া হবে, সঙ্গে তাদের মিসাইল উৎপাদন ক্ষমতাও ধ্বংস করা হবে। এছাড়া তাদের নৌবাহিনীকে ধ্বংস করা হবে।”