• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আয়ার নির্মমতায় শিশুর মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে আদালতের স্বপ্রণোদিত আদেশ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬, ০৬:৩০
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বকশিশ না পেয়ে শিশু নাজমার  অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার পর মৃত্যুর অভিযোগের ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

বুধবার  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে স্বপ্রণোদিত আদেশ প্রদান করেন। 

আদেশে তিনি যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের স্টোনোগ্রাফার আনন্দ ঘোষ। 

তিনি জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১শ টাকা বকশিস না পেয়ে আয়া অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় ১০ মাসের শিশু নাজমার মৃত্যুর ঘটনা সংক্রান্ত সংবাদ গত ১ জুন যশোরের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। যা আদালতের নজরে আসে। এর প্রেক্ষিতে বুধবার দুপুরের পর সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল স্বপ্রণোদিত হয়ে ওই  আদেশ দিয়েছেন। 

উল্লেখ,  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দশ মাসের শিশু নাজমার  স্বজনদের কাছে বকশিশ দাবি করেন আয়া। দাবি অনুযায়ী টাকা না পেয়ে শিশু নাজমার অক্সিজেন মাস্ক খুলে দেন। এর কিছুক্ষণ পর নাজমার  মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে  রোগীর স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি ১ জুন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়।