• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় বিআরডিবির সাথে প্রতিবন্ধীদের এ্যাডভোকেসী সভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬, ১০:২৬
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মসূচি (বিআরডিবি)র সাথে প্রতিবন্ধীদের নিয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হল রুমে এই সভার আয়োজন করে আশরাফ ফাউন্ডেশন। 

প্রতিবন্ধী শিশু ও যুবাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জীবিকায়নে বিআরডিবির ভূমিকা, সমবায়ক কার্যক্রম, প্রশিক্ষণ, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে প্রতিবন্ধী যুবাদের অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। 

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এসএম শাকির উদ্দীন, প্রেসক্লাব চৌগাছার সেক্রেটারি আজিজুর রহমান, আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশীষ কুমার চ্যাটার্জী, ট্রেইনার মোঃ নজরুল ইসলাম, সিবিআর কর্মকর্তা মামুনুর রশীদ বকুল, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, চৌগাছার শারীরিক ডিজেবল ক্ষুদে বিজ্ঞানী খ্যাত ওয়াকিমুল ইসলাম রিফাত প্রমুখ বক্তব্য রাখেন। বিআরডিবির সহকারী কর্মকর্তা প্রকাশ চন্দ্র, বিকাশ কুমার, আবু সাঈদসহ বিআরডিবি ও শারীরিক।ডিজেবল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।