• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ফেনসিডিল উদ্ধার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬, ০৪:৩৭
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: 
যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৭১  বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ এবং ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৪ মে ২০২৬) ভোরে  পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৭১  বোতল ভারতীয় ESKUF সিরাপ এবং ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১,১৭,৬০০/- টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।