অভয়নগরে ২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬, ১০:৩০
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সূধীজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :