• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাংবাদিক তরিকুল ইসলামের পিতার জানাজা ও দাফন সম্পন্ন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬, ১৪:২৯
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক ও দিগন্ত টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতা আব্দুস ছামাদ মোল্লার (৯০) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

​আজ রবিবার বাদ জোহর বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

​জানাজা শুরুর আগে মরহুমের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর ৪ আসনের সাংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

​এছাড়াও জানাজায় অংশ নেন এবং সাংবাদিক তরিকুল ইসলাম তারেকসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর ও সমবেদনা জানান রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির গোলাম ইয়াইয়া এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। 


এ সময় স্থানীয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নানা শ্রেণী-পেশার মানুষ জানাজায় শরিক হন।

​এর আগে, আজ রবিবার ভোর ৫টায় যশোরের পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুস ছামাদ মোল্লা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নেতৃবৃন্দ। এক যৌথ শোক বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।