• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, চালকসহ ট্রাক আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি ঃ
যশোরের অভয়নগরে কয়লাবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সালাম মোড়ল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের শাহীনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালাম মোড়ল শংকরপাশা গ্রামের মৃত হারুন মোড়লের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শংকরপাশা শাহীনপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির কয়লাবোঝাই একটি ট্রাক (চট্রগ্রাম মেট্রো- শ-১১-৩৬৮৬) সালাম মোড়লকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’