• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইট ভাটায় কাদা মিশানো যন্ত্রে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু, খন্ডখন্ড লাশ উদ্ধার


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫, ১৪:২২
ছবির ক্যাপশন:

মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে ভোল্ড ব্রিকস নামে একটি ইটভাটায় কাদা মিশানো যন্ত্রে কাটা পড়ে জাকির হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তিনি যন্ত্রের বিতরে আটকা পড়ে কাদার সাথে মিশে যান। তিনঘন্টা উদ্ধার কাজ চালিয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তার খন্ডিত লাশ উদ্ধার করেছেন।
নিহত জাকির হোসেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি মনিরামপুর-নওয়াপাড়া সড়কের সরুপদাহ এলাকায় অবস্থিত ওই ইট ভাটায় কাদা মিশানো যন্ত্রে কাজ করতেন।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, বিকেল তিনটা ৯ মিনিটে আমাদের কাছে খবর আসে ভোল্ড ব্রিকসে কাদা মিশানো যন্ত্রের ভিতরে আটকা পড়ে কাদার সাথে মিশে গিয়ে একজন শ্রমিক মারা গেছেন। খরব শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। নিহত জাকির হোসেন কাদা মিশানো যন্ত্র চলমান অবস্থায় গিয়ার ফেলে ভিতরে ঢুকে যন্ত্র পরিষ্কারের কাজ করছিলেন। এসময় হঠাৎ গিয়ার সক্রিয় হয়ে মেশিন ঘুরতে শুরু করে। তখন কাদার সাথে মিশে মারা যান জাকির।
সাফায়াত হোসেন বলেন, জাকিরের দেহ কাদার সাথে মিশে কাটা পড়ে বেশ কয়েকটি খন্ড হয়ে যায়। আমরা তিন ঘন্টা কাজ চালিয়ে তার খন্ডিত দেহ উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করেছি। জাকিরের দেহ কাটা পড়ে আনুমানিক ২০টির বেশি টুকরা হয়ে গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, নিহত জাকির হোসেনের মৃত্যুর ব্যাপারে স্বজনদের কোন অভিযোগ নেই। সন্ধ্যায় ময়না তদন্ত ছাড়া স্বজনদের লাশ বুঝে দেওয়া হয়েছে।