• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে শামীম শেখ হত্যা মামলার আসামী আলামিন আকুঞ্জি আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের অভয়নগরে কৃষক শামীম শেখ (২০) হত্যা মামলার আসামী আলামিন আকুঞ্জি নামে এক যুবককে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।  আটকের পর শুক্রবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান। আটক আলামিন উপজেলার শুভরাড়া গ্রামের সাবের আকুঞ্জির ছেলে। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর  রাত ১০ টার দিকে শামীম তার তিন বন্ধু আটক আলামিন, আরমান আকুঞ্জি ও নাইম শেখের সঙ্গে স্থানীয় আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় মিজানুর রহমান আকুঞ্জি, সাইফুল ফকিরসহ অজ্ঞাতনামা ৮-১০জন সন্ত্রাসী শামীমকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার কপালের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত শামীমকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থার শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শামীম মৃত্যুবরণ করেন। ৬ সেপ্টেম্বর দুপুরে নিহতের পিতা ওহিদুল শেখ বাদী হয়ে ২ জনের নামসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আলামিনকে আটক করা হয়।   নিহত শামীম শেখ উপজেলার শুভরাড়া ইউনিয়নের গ্রামের বাবুরহাট এলাকার দিনমজুর ওহিদুল শেখের ছেলে। সে অন্যের জমিতে কৃষিকাজ করত।