কেশবপুরে ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বিল থেকে মাছ ধরে ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম পাটোয়ারী।
এলাকাবাসী জানায়, বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরে ভেজা শরীরে রহিম বিশ্বাস শনিবার সন্ধ্যায় মোবাইল চার্জ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি পড়ে যান। পরবর্তীতে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে রহিম বিশ্বাসের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আপনার মতামত লিখুন :