• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্‌যাপিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬, ১৭:২৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

​অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা দূর করতে এবং তরুণ সমাজকে এর থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও পারিবারিক শিক্ষার ওপর বিশেষ জোর দেন। অবৈধ মাদক পাচার রোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করা হয়।
​অনুষ্ঠানে ​প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
​বিশেষ অতিথি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ​সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ​মুন্না বিশ্বাস।

​দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।