• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অভয়নগরে অনুপস্থিত ৩৭জন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬, ১০:০৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে। যশোরের অভয়নগরে প্রথম দিনের পরীক্ষায় ৩৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। নিয়ম লঙ্ঘন বা অসদুপায় অবলম্বনের কারণে কেউ বহিষ্কার হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী এসএসসি/দাখিল/কারিগরি পরীক্ষার্থীদের অংশগ্রহণ ও অনুপস্থিতির বিষয় সম্পর্কে জানা যায়, এক হাজার ৯৭৩জনের এসএসসি পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিল এক হাজার ৯৫০জন। অনুপস্থিত ২৩জনের মধ্যে ছাত্র ৬জন ও ছাত্রী ১৭জন। এছাড়া ৪৩০জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪১৯জন। অনুপস্থিত ১১জনের মধ্যে ছাত্র ৪জন ও ছাত্রী ৭জন। কারিগরি পরীক্ষার্থীর ১৪১জনের মধ্যে উপস্থিত ছিল ১৩৮জন। অনুপস্থিত তিন জনের মধ্যে ছাত্র ২জন ও ছাত্রী একজন।

অভয়নগর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার ৫৪৪জন। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়েছে দুই হাজার ৭জন। অনুপস্থিত ছিল ৩৭জন।

পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হবে।