• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬, ১০:০১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং চৌগাছা পাশাপোল কলেজের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ ) সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল যোগে যশোর শহর থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে ।  যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয। দুর্ঘটনার সময় হেলমেট পরিহিত ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত মকবুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।