• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর শহরের মসজিদ গলির হোটেল প্রিন্স থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬, ১৫:২৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোরের আবাসিক হোটেল প্রিন্স থেকে হারুন অর রশিদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কররছে পুলিশ ।  বৃহস্পতিবার দুপুরে হোটেলের তিনশ তিন নম্বর রুমের দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়ার বাবুর্চি বাড়ির  সামাদ বাবুর্চির ছেলে।

যশোর পুরাতন কাসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, দুপুর একটার দিকে যশোর শহরের দড়াটানা মসজিদগির হোটেল প্রিন্সের কর্মীরা এসে জানান, তাদের হোটেলের একটি রুমের দরজা খুলছে না। ভেতরে বর্ডার আছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং প্রথমে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভেঙ্গে ভিতরে ঢোকেন এবং দেখতে পান বিছানার উপরে ব্যবসায়ী হারুন আর রশিদ মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় তার পাশে থাকা মোবাইল ফোনটি "ফ্লাইট মুডে" রাখা ছিল। মোবাইলের ফ্লাইট মুডটি অফ করার পরপরই একটি কল আসে। কলটি রিসিভ করলে নিজেকে  হারুন অর রশিদের জামাই বলে পরিচয় দেন।  তিনি তার শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে আত্মীয়-স্বজন নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

এসআই ওয়াহিদুজ্জামান বলেছেন, জামাই আসাদুজ্জামানের দেয়ার তথ্য মতে হারুন অর রশিদ প্লাস্টিক ও কাঁচের মালামালের ব্যবসায়ী। ঢাকার মিটফোর্ড এলাকা শামীম প্লাস্টিক হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। 

হোটেলের ওয়ার্ড বয় আব্দুল আওয়াল বলেছেন, গত ৩ মার্চ ব্যবসায়ী হারুন অর রশিদদের হোটেলের ৩০৩ নম্বর রুমে ওঠেন। গত বুধবার সন্ধ্যা ও তিনি রুমে থাকেন।  বৃহস্পতিবার কয়টার দিকে রুম চেক আউটের সময় দরজায় ধাক্কা দেন। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও রুম না দরজা না খুললে তিনি পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে যান। পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।