• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের টেলিটকের অফিসে চুরি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬, ১১:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
যশোর শহরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।  এ ঘটনায়  কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের ইনচার্জ সেলিম রেজা।

অভিযোগে জানা যায়, যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় টেলিটক অফিসের ইনচার্জ সেলিম রেজা ১ এপ্রিল  বিকাল ৫টার দিকে  অফিস বন্ধ করে সহকর্মীদের নিয়ে চলে যান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা আলমারির তালা ভেঙে নগদ ২০,৩০০ টাকা, একটি পানির মোটর এবং এসির পাইপ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিস খোলার সময় চুরির বিষয়টি ধরা পড়ে। পরে  টেলিটকের কর্মকর্তা সেলিম রেজা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  


কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।