শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬, ১৪:৪০
স্টাফ রিপোর্টার :
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক নারী জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে আটক ও তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আটক রুনা পারভীন বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে কয়েকজন ব্যক্তি ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করছে বলে পুলিশ জানতে পারে। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল রোববার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে আটক রুনা পারভীনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেছেন। সোমবার দুপুরে আটক রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন
আপনার মতামত লিখুন :