• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬, ১৮:৫৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর
​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে  বাছাইকৃত সাথীদের নিয়ে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ ও ৯ মে যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। শিক্ষা শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল।
​গত ৮ মে সকাল ৭টা ৩০ মিনিটে প্রাতঃরাশ গ্রহণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই শিক্ষা শিবিরের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং এশার নামাজ ও নৈশভোজের মাধ্যমে প্রথম দিনের অধিবেশন সমাপ্ত হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় শেষ রাতে কিয়ামুল লাইল ও ফজরের নামাজের মাধ্যমে। দিনভর বিভিন্ন তাত্ত্বিক ও সাংগঠনিক সেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​শিক্ষা শিবিরে প্রশিক্ষণ সেশনের পাশাপাশি আগত ডেলিগেটদের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল প্রতিযোগিতামূলক কুইজ প্রশ্নোত্তর,  উপস্থিত বক্তৃতা, অভিনয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি অংশগ্রহণকারী সাথীদের উদ্দেশে বলেন, "একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

​শিক্ষা শিবিরে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় স্কুল সম্পাদক মোশারফ আনসারী, সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম এবং সাবেক শহর সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কামরুল ইসলাম শিহাব ও কে এম আশরাফুল ইসলাম।

​বক্তারা উপস্থিত সাথীদের আদর্শিক মানোন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে ধৈর্যের সাথে ময়দানে টিকে থাকার আহ্বান জানান। দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।