• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি জাহিদ হাসান টুকুনকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অগাস্ট ২০২৬, ১৭:১২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :

প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে যশোরে ফিরেছেন। এ উপলক্ষে প্রেসক্লাব সভাকক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে তাঁর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় জাহিদ হাসান টুকুন উপস্থিত সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং আগামী প্রেসক্লাব যশোর নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি হানিফ ডাকুয়া ও মুনিরুজ্জামান মুনির; সাবেক সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু ও নুর ইমাম বাবুল; বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আয়ুব হোসেন মনা; সাধারণ সম্পাদক এম আর খান মিলন; নির্বাহী সদস্য সাজ্জাদুল কবীর মিটন; এবং সম্মানিত সদস্য জয়ন্ত বসু, রতন সরকার ও ইমরান হাসান টুটুলসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।