মণিরামাপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে মিলনসহ অপরিচিত ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭
নিজস্ব প্রতিবেদক
মণিরামাপুরে শাহাজালাল এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের মার্কেটিং অফিসারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে শাহ আলম মিলনসহ অপরিচিত ৩ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের মোস্তফা তোহিদুজ্জামানের ছেলে মার্কেটিং অফিসার মোস্তফা রফিকুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।
আসামি শাহ আলম মিলন মশ্মিমনগর গ্রামের মৃত আবু তালেব সরদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মোস্তফা রফিকুজ্জামান শাহাজালাল এগ্রো ইন্ডস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। আসামির সাথে ব্যবসায়ীক সূত্রে পরিচয়। ২২ ফেব্রুয়ারি রোববার রফিকুজ্জামান ব্যবসায়ীদের কাছ থেকে কোম্পানির মাল বিক্রি করা ২ লাখ ৯০ হাজার টাকা আদায় করেন। বিকেলে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে শাহাপুর জামতলা মোড়ে পৌছালে আসামি মিলনসহ অপরিচিত কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরমধ্যে আসামিরা চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা ব্যাগ ধরে টানাটানি করে মোটরসাইকেল থেকে ফেয়ে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আসামি মিলনের পরিবারকে বিষয়টি জানায় রফিকুজ্জামান। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :