• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘যশোর-৪ আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে’: অধ্যাপক গোলাম রসুল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট সভাকক্ষে অভয়নগর উপজেলা জামায়াতের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “নির্বাচিত হলে যশোর-৪ নির্বাচনী এলাকাকে সম্পূর্ণ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে। এখানকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে মানবসম্পদ উন্নয়ন, ভৈরব নদ সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন এবং মহাসড়ক যানজটমুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, নওয়াপাড়ার ব্যবসায়ীদের জন্য একটি নির্বিঘ্ন ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ তৈরি করাই হবে তার অন্যতম অগ্রাধিকার।

অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন:
  • জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামান ।
  • উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা।
  • নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন।
  • শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল।
  • এনসিপি উপজেলা সমন্বয়ক শাহ জাহান কবিরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়ন অভয়নগর শাখার সভাপতি হারুন-অর-রশীদ, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ।