• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রগতি আদর্শ মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) আলোচনা ও পুরস্কার বিতরণী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মাদ্রাসার প্রিন্সিপাল মুন্সি নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।

​প্রধান অতিথি হাসান আল মামুন লাল তাঁর বক্তব্যে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী (সা.)-এর আদর্শ জীবন ও সুন্নাহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। তিনি সকল শিক্ষার্থীকে বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
​বিশেষ অতিথির বক্তব্যে মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধু ধর্মীয় শিক্ষাই নয়, পাশাপাশি মানবসেবা ও সমাজকল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।"
​সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মুন্সি নাজমুল শিক্ষার্থীদের সর্বদা সত্য কথা বলার শিক্ষা দেন। এছাড়াও তিনি সমাজে বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করার গুরুত্ব তুলে ধরেন।

​আলোচনা সভা শেষে প্লে শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।