১শ’ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করেছে ডিবি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক
১শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। সোমবার দুপুরে জেল রোডের টিচার ট্রেনিং কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল জেলরোড বেলতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিতিত্তে শহরের জেলরোডের টিচার ট্রেনিং কলেজের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে রাসেল হোসেনকে আটক ও তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানা মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :