• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জামায়াত আমীরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬, ১৪:৪৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার আমীর এবং যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে যশোর শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যশোর জেলা জামায়াত।

​আজ মঙ্গলবার বিকেলে শহরের ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

​সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, " আপনারা লক্ষ্য করেছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত তার বাড়িকে অবরুদ্ধ করে, ভয় সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম চরম পরিচালনা করা হয়েছে। তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার গেট ভাঙচুর করা হয়েছে, তার সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং তাদের ওপর মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।"
​তিনি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি আরও বলেন, " বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ যখন দলে দলে এই সংগঠনে প্রবেশ করছে, ঠিক সেই মুহূর্তে এই সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য একটি চিহ্নিত মহল এবং সন্ত্রাসীরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। তবে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রাকে কখনো রোখা সম্ভব নয়।

​আদর্শিক লড়াইয়ে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ সন্ত্রাসবাদের মতো বাঁকা পথ বেছে নিয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

​প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শহর জামায়াতের আমীর ইসমাইল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।