কেশবপুরে ১৩৯০ কৃষক বিনামূল্যে পেল বীজ ও সার
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬, ০৬:৫২
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও
সার দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে মুগ, তিল, পাট ও আউশ ধানের বীজ এবং সার
বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি
কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর
জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য তাজামুল ইসলাম দিপু,
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি
কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা
কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের
আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও
সার বিতরণ করা হয়েছে। এর ভেতর ৭০০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ,
১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ৬০০ জন কৃষককে এক কেজি করে পাটবীজ,
পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি, ৬০ জন কৃষককে এক কেজি করে তীলের
বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি এবং ৩০ জন কৃষককে পাঁচ কেজি করে
মুগ ডালের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি। বিনামূল্যে বীজ ও
রাসায়নিক সার পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :