• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ০৫:৪৩
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: 
যশোরের শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মালিকবীহন ১৫ বোতল উইনিক্স সিরাপ এবং ৩৩ বোতল ESKUF সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩ মে রাতে ২০২৬ অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল উইনিক্স সিরাপ এবং ৩৩ বোতল ESKUF সিরাপ  আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।