যশোর চেম্বারের অব কমার্সের ইফতার মাহফিল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬, ১৪:৩৬
স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান উপলক্ষে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) হোটেল ওরিয়ন-এ আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধিজনরা অংশগ্রহণ করেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামান।
ইফতারিতে সভাপতিত্ব করেন এবং অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মোকছেদ আলী, এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ সৈয়দ শাহাজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, খায়রুল কবির চঞ্চল, শ্যামল সরকার এবং নুরুজ্জামান লিটন।
ইফতারির আগে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :