• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর জেনারেল হাসপাতালে সিলিং ফ্যান প্রদান করলো এনডিএফ নেতৃবৃন্দ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫, ১০:০২
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর শাখার উদ্যোগে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। 
২৫ জুন বুধবার সকালে হাসপাতাল কতৃপক্ষকের কাছে তিনটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়াতের হাতে ফ্যান হস্তান্তর করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর যশোর জেলা সভাপতি ডাঃ শরীফুজ্জামান রঞ্জু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডাঃ মোঃ আনিছুর রহমান, ডাঃ মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ শের আলী, ডাঃ শাপলু, ডাঃ মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, হাসপাতালে রোগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য সকল ডাক্তার ও স্টাফগণ বদ্ধপরিকর। এ সময় ডাঃ শরীফুজ্জামান রঞ্জু বলেন, আগামী দিন হাসপাতালের যে কোন সমস্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং কর্মচারীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে আরো আন্তরিক হওয়ার আহ্বান করেন।।