• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আশুরার গুরুত্ব জানাতে আলে রাসূল পাবলিকেশন্সের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬, ০৮:০৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
যশোরে পবিত্র মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব যশোর চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

‘আলে রাসূল পাবলিকেশন্স’-এর প্রকাশক শাহবাজ আহম্মেদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর শহরের মুরোলি ইমামবাড়ীর মাওলানা আবু মুসা, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আলী হায়দার, আলহাজ্ব ফিরোজ খানসহ ইমাম বাড়ির সদস্য সহ সাধারণ মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মুহাররম শুধু একটি মাসের নাম নয়; এটি সত্য ও অসত্যের সংঘর্ষের ইতিহাস, ত্যাগ ও আত্মোৎসর্গের মহাকাব্য এবং মানবতার মুক্তির জন্য রক্তে লেখা এক চিরন্তন বার্তা। ৬১ হিজরীর ১০ মহররম কারবালার প্রান্তরে জান্নাতী যুবকদের সর্দার, মহানবী (দ.)-এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার-পরিজন এবং সঙ্গী-সাথীদের নির্মম শাহাদাত মানব ইতিহাসের এক হৃদয়বিদারক অধ্যায়।তিনি আরও উল্লেখ করেন, মুমিনদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের মধ্যে। যতদিন এই মহান আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালোবাসা থাকবে, ততদিন এই রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত থাকবে। এই মহান শোকের মাসকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে এবং আশুরার মহান শিক্ষাকে জনসম্মুখে তুলে ধরা হয়।