নিজস্ব প্রতিবেদক:
যশোরের কাশিমপুর ইউনিয়নের মধ্য পাড়া গ্রামে চলাচলে অক্ষম মুকুল হোসেন। দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি। অসহায় এই মানুষটির পাশে দাঁড়িয়েছে ‘আল মামুন ফাউন্ডেশন’। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার নিজ বাড়িতে গিয়ে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে ফাউন্ডেশনর পক্ষ থেকে।
এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। সহায়তা প্রদানকালে তিনি মুকুল হোসেন শারীরিক অবস্থার খোজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহসভাপতি পাপ্পু জামান, সংগঠনের সদস্য আবু হুরাইরা সমু, মামুন হোসেন, আরসাদ হোসেন, তৌফিকুর রহমান সোহেল, রাব্বি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক তারভির রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের এমন সংকটাপন্ন মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :