• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি:

যশোর জেলা পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তাদের পদোন্নতি লক্ষ্যণে প্যারেড পরিদর্শনের মধ্য দিয়ে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৭:০০ ঘটিকায় যশোর পুলিশ লাইনস মাঠে ২০২৫ সালের ‘কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র)’ এবং ‘এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র)’ পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বিশ্লেষণ, প্যারেড পরীক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা ও প্যারেড পরিদর্শন করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তিনি পরীক্ষার্থীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং চাকরির রেকর্ড গভীরভাবে মূল্যায়ন করেন।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন:

জনাব মোহাম্মদ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, সাতক্ষীরা)

জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল, যশোর)

জনাব মোঃ মনিরুল ইসলাম, পরিদর্শক (সশস্ত্র), আরআই, যশোর পুলিশ লাইনস

এছাড়াও যশোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে এই পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়।